
নিজস্ব প্রতিবেদক
তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক নেতৃত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুব নেতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিনেট ভবনে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাগ্রত নাগরিক ফাউন্ডেশনের (জানাফ) যৌথ উদ্যোগে ‘ডাকসু ইয়ুথ লিডারশিপ সামিট ২০২৬’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এত ঢাবি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। সভাপতিত্ব করেন জানাফের চেয়ারম্যান এবং হার্ভার্ড ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত সাবেক ফিন্যান্সিয়াল ইকোনমিকসের অধ্যাপক ড. শেখ আব্দুল হামিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জানাফের সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান ইমন এবং ডাকসু প্রতিনিধি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গণতন্ত্র পুনর্গঠনের স্বার্থে প্রতিষ্ঠান সংস্কারের চেয়ে নৈতিক সমাজ গঠনকে বেশি প্রাধান্য দেয়া উচিত’ শীর্ষক ছায়া সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। তরুণদের নীতিনির্ধারণী দক্ষতা তুলে ধরতে ছায়া মন্ত্রিসভাও উপস্থাপন করা হয়। জানাফের কার্যক্রম তুলে ধরেন মো: রাকিবুল ইসলাম রাজু। সম্মেলনে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব ও কূটনীতি নিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দার, জানাফের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: নাসিমুল গনি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি। ডাকসু ভিপি সাদিক কায়েম তরুণদের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। বিকেলের অধিবেশনে ‘ঞযব টহরাবৎংরঃু ঈধসঢ়ঁং ধং ধহ ওহপঁনধঃড়ৎ ড়ভ ঊঃযরপধষ খবধফবৎংযরঢ়: ণড়ঁঃয খবধফবৎংযরঢ়, জঁষব ড়ভ খধ,ি ঈধৎববৎ ্ ঋঁঃঁৎব ড়ভ ইধহমষধফবংয’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফীন আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইইই বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার খান।
আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা অতিথিদের সাথে মতবিনিময় করেন। পরে সমাপনী বক্তব্য, বিতার্কিকদের সম্মাননা, অতিথিদের স্মারক প্রদান ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসুর নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, জানাফের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: সানজিদ আহমেদ সজীব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী হাফসা জাহান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








