
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ গেজেট প্রকাশ করেন।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর বিধান অনুসারে, নির্ধারিত আসনের বিপরীতে এলিজা জামানকে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করে নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে ইসি।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আইন অনুযায়ী, নির্বাচনে একক প্রার্থী হওয়ায় এলিজা জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








