
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি স্বর্ণের ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দকৃত স্বর্ণের মোট ওজন দুই কেজি ৭২৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৯১ লাখ টাকা। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দু’টি অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের একজন যাত্রীকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর তথ্যের ভিত্তিতে এক কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ‘ডিম’ উদ্ধার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







