জামালপুরে ইউআইইউর সহযোগিতায় ‘রোবো ফেস্ট ২০২৬’

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব এবং ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ‘রোবো ফেস্ট-২০২৬’ গতকাল জামালপুরে অনুষ্ঠিত হয়। ‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের জন্য রোবোটিকস ও আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়। এই ফেস্টে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ এরিয়াল রোবোটিকস, ইউআইইউ রেসকিউ রোভার এবং ইউআইইউ মেরিনারসহ বিভিন্ন রোবট ও প্রযুক্তিনির্ভর প্রকল্প। এতে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রদর্শনীতে ইউআইইউ সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল-এই তিনটি ক্ষেত্রে রোবোটিকস প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গ্রাউন্ড রোবোটিকসের আওতায় মার্স রোভার ও রেসকিউ রোভার, মেরিন রোবোটিকসের আওতায় ইউআইইউ মেরিনার এবং এরিয়াল রোবোটিকসের বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।

Advertisement