ব্র্যাক হেলথকেয়ারের সাথে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের চুক্তি স্বাক্ষর


কর্মীদের স্বাস্থ্যসেবা সহায়তা ও কল্যাণমূলক উদ্যোগগুলো আরো শক্তিশালী করার লক্ষ্যে ব্র্যাক হেলথকেয়ারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। গত ২৯ অক্টোবর রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটি ইউবি-০১ (ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজ) ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের কর্মীরা ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন উন্নত স্বাস্থ্যসেবা ও সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ লাভ করবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন এজিএম (অপারেশনস) এস কে আহসানুর রহমান (আশিক), সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ) মো: রোকনুজ্জামান এবং ম্যানেজার (কিউএ অ্যান্ড পেশেন্ট এক্সপেরিয়েন্স) ডা: তাহমিদ হাসান প্রভাদ। ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) মো: রাজু আহমেদ, ম্যানেজার (অ্যাকাউন্টস) মো: জিয়াউল হক, সিনিয়র এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সেস) আব্দুল্লাহ হিল লাবিব এবং এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্সেস) সাবরিনা তাসকিন ইয়ুথি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা আরো সুদৃঢ় হবে, যা প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদনশীলতা ও কর্ম-অভিজ্ঞতার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।

Advertisement