পোশাকশিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
পোশাকশিল্পে উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ।

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

তৈরী পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের এক জরুরি বৈঠক  অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে একই সাথে কারখানাগুলোর উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বজায় থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী পোশাক খাতে ব্যবস্থা নেবে। এ খাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
একই সাথে কারখানাগুলোর উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরো জানান, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাক খাতের স্বাভাবিকতা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বজায় থাকে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সবধরনের নির্দেশনা দিয়েছেন এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।