ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

 ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে ময়মনসিংহে সাতটি, জামালপুরে চারটি, নেত্রকোনায় ছয়টি এবং শেরপুরে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এত সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনায় শিক্ষার মান, পাঠদান কার্যক্রম নিয়ে উদ্বিঘœ অভিভাবকরা।
বোর্ড সূত্র জানায়, ময়মনসিংহ জেলার সাতটি প্রতিষ্ঠানের মধ্যে হালুয়াঘাটের বাঘাইতলা আদর্শ হাইস্কুল, ঈশ্বরগঞ্জের কোণাপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ ও চরজিথার হাইস্কুল অ্যান্ড কলেজ, নান্দাইলের বারিল্লাকে এ হাইস্কুল অ্যান্ড কলেজ, অ্যাডভোকেট আব্দুল হাই কলেজ, তারাকান্দা এইচ এ ডিজিটাল কলেজ এবং আউলিয়ানগর কলেজ রয়েছে। জামালপুর জেলার চারটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইসলামপুরের গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ, জামালপুর সদরের শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম গার্লস স্কুল, মাদারগঞ্জের নয়াচর হাইস্কুল অ্যান্ড কলেজ এবং মেলান্দহের এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ।
নেত্রকোনা জেলার ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ, পূর্বধলার খালিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অ্যাম্বিশন মডেল কলেজ, জোবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ, কলমাকান্দা মহিলা কলেজ ও নেত্রকোনা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজসহ লোকসাহিত্য-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান রয়েছে। অন্য দিকে শেরপুর জেলার দু’টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঝিনাইগাতীর আলহাজ এস এম এ ওয়ারেজ নঈম মডেল কলেজ ও শেরপুর সদরের মনমথ দে কলেজ।

Advertisement