নার্সিং পেশায় আগ্রহ বাড়াতে সিলেটে সচেতনতামূলক কর্মসূচি

সিলেট ব্যুরো  
নার্সিং শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং এ পেশা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) সহযোগিতায় কোওয়াটার ইন্টারন্যাশনালের প্রোনার্স প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে। এ প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করে কানাডা সরকার। ‘নার্সিং বেছে নিন, মানুষের জীবনে ছোঁয়া দিন, ভবিষ্যৎ গড়–ন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কলেজশিক্ষার্থী, শিক্ষক, অভিজ্ঞ নার্স, নার্সিং শিক্ষাবিদ এবং সরকারি ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা। বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর (ডিজিএনএম)-এর পরিচালক (এডমিন) মো: সুমন মেহেদী, সিলেটের ডেপুটি সিভিল সার্জনসহ আরো অনেকে।

Advertisement