
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া কিশোরগঞ্জের ‘ইউনাইটেড কেয়ার স্কুল অ্যান্ড হোমস’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কুরআন সবক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: আব্দুল কাদির জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাব্বেরম হোসেন শোকরানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব অ্যাডমিন আহসানুল হক জুয়েল।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পয়লা জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি প্রথম বছরেই তিন শতাধিক শিক্ষার্থী ভর্তি এবং হিফজ বিভাগে ১০ মাসে ৪৯ জনকে কুরআন সবক প্রদান করেছে।ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান জানান, ঢাকায় ২০ বছর স্কুল পরিচালনার অভিজ্ঞতা থেকে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানোই তাদের মূল লক্ষ্য। বর্তমানে দু’টি ক্যাম্পাসে পাঠদান চললেও গুরুদয়াল সরকারি কলেজের পেছনে নতুন আরেকটি ক্যাম্পাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। উকিলপাড়ায় প্রথম থেকে চতুর্থ এবং নীলগঞ্জ রোড ক্যাম্পাসে পঞ্চম থেকে নবম শ্রেণীর কার্যক্রম চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








