কুয়েটে বই উৎসব শুরু


জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে বই উৎসব-২০২৬। ১ থেকে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম  ও ঝডঈ  প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রোববার বই উৎসব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে জ্ঞান আহরণের মাধ্যম বহুমাত্রিক হলেও মুদ্রিত বইয়ের গুরুত্ব ও আবেদন এখনো অটুট। মুদ্রিত বই মনোযোগ দিয়ে পড়ার সুযোগ তৈরি করে, চিন্তার গভীরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে জ্ঞান ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। ভিসি বলেন, কুয়েটে বই উৎসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ধরনের  আয়োজনের জন্য আয়োজকদের  ধন্যবাদ জানান এবং বই উৎসবে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মো: রকিবুল আলম মেকানিক্যাল ইজ্ঞিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো: শরিফুল ইসলাম এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটেজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো: হাসান আলী। বিজ্ঞপ্তি।

Advertisement