
বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রোববার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দফতরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকায় এয়ার অফিসাররা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমানবাহিনীর চারটি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে গঙঘটঝঈঙ জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছেন। টঃরষরঃু আরধঃরড়হ টহরঃ-২৩ দলটি তাদের স্থলাভিষিক্ত হবে। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে গমন করেছেন। কন্টিনজেন্টের অবশিষ্ট ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর রিপাবলিক কঙ্গোর উদ্দেশে যাত্রা করবেন। আইএসপিআর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








