
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
গত ৮ আগস্ট ২০২৬ সৌদি আরবের রিয়াদ মহানগরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে অবশিষ্ট চার জনের লাশ গতকাল শনিবার আত্রাইয়ে দাফন সম্পন্ন হয়েছে। যে চারজনের দাফন হয়েছে তারা হলেন উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ (২৫), মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক (৩০), মাধবপুর গ্রামের মজনুর ছেলে মাসিদুল সরদার সজীব (২৫) ও সাধননগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী (২৬)। শনিবার বিকেলে লাশগুলো নিজ নিজ বাড়ি পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে প্রত্যেকের এলাকায় জানাজা নামাজ শেষে লাশগুলো দাফন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে আমার উপজেলার ১১ জন রেমিট্যান্স যোদ্ধাকে হারিয়ে আমরা গভীর শোকাহত। আমরা সাধ্যমতো এসব পরিবারকে সহযোগিতা করেছি এবং আরো সহযোগিতা করার ইচ্ছা আমাদের রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








