
সংসদ প্রতিবেদক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন ও পর্যটন খাতের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একই সাথে সিভিল এভিয়েশনের গত আট মাসের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং বিভিন্ন কেনাকাটার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিটি।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








