
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, জাতীয় সঙ্কট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ। যুবকদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি গতকাল সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। দাউদকান্দি উপজেলা প্রশাসন এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফারুক আহাম্মদ, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
ড.খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবসমাজের সৃজনশীলতা বিকাশে তাদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ‘৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল’ ঘোষণা করেছে।
সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘স্টার্টআপ বাজেট’ বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বেচ্ছাসেবক ও বিভিন্ন যুব সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ইতোমধ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এইগুলো হচ্ছে,
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ ও আর্থিক সহায়তা, সম্ভাবনাময় খাতের প্রশিক্ষণ সম্প্রসারণ, ‘ইমপ্যাক্ট’ (ওগচঅঈঞ) প্রকল্প, জাতীয় যুব পুরস্কার ও অনুদান।
খন্দকার মারুফ বলেন, ‘স্বাধীনতা অর্জন থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থান’- এমনই বিভিন্ন সঙ্কট মোকাবেলা ও উন্নয়ন অগ্রযাত্রায় দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ও প্রসংশনীয় ভূমিকা পালন করেছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








