আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহর ধারাবাহিক সাফল্য
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ মাদরাসার সাফল্যে শিক্ষার্থীদের উল্লাস : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের আলিম পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। 
১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ সাফল্য অর্জন করে আসছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মেধার স্বাক্ষর রাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।
মাদরাসাটির শিক্ষার্থীরা ইতঃপূর্বে ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি বোর্ডের মেধাতালিকায় ১৮ বার স্থান পাওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। 
শুধু সাধারণ শিক্ষায় নয়, কুরআন হিফজ ও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থীদের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দেশের জন্য সুনাম বয়ে এনেছে।
এদিকে ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মাদরাসাটি। ওই পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছেন।

Advertisement