
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সোনাতলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় সোনাতলা পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে নয়া দিগন্ত জনমানুষের আস্থা অর্জন করেছে। গ্রামীণ জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং গুজব প্রতিরোধেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ। পত্রিকাটির সোনাতলা উপজেলা প্রতিনিধি মিনাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ব্যবস্থাপক কাজিউল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান আবদুল আলীম ও জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








