
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া ১৬ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত এবং পিএইচপি ফ্যামিলির পরম শ্রদ্ধেয় চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো: মাহবুবুল হক পাঠোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী হোসেন সোহাগ স্বাগত বক্তব্য নিয়ে আসেন ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ওমর ফারুক ও ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মো: আবু হাসান ভূইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের ট্রাস্টির মেম্বার ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ট্রাস্টি মেম্বার ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপন পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, ট্রাস্টি মেম্বার ও পরিচালক আনোয়ারুল হক, মোহাম্মদ আলী হোসেন সোহাগ, আমির হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু ও আক্তার পারভেজ হিরো। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








