
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। শনিবার নগরীর শহীদ ফয়সাল আহমেদ শান্ত মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিবাদন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর অর্থ সম্পাদক খালেদ সাইফুল্লাহ। এ ছাড়া মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিরা কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। একই সাথে উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও নৈতিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








