
বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ৩১ অক্টোবর ঢাকার তুরাগের নিশাতনগরে নিজস্ব অডিটোরিয়ামে সপ্তম বিইউএফটি–ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি) ২০২৬ আয়োজন করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। সম্মেলনে দেশী-বিদেশী শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত এম সায়েম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: মেসবা উদ্দিন আলী এবং সম্মেলনে সভাপতিত্ব করেন বিইউএফটির মনোনীত ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য দেন মিলেনিয়াম অর্গানিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এঅ্যান্ডই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আরেফিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা (পিপল অ্যান্ড কালচার) টিম জাহিদ হোসেন। এ ছাড়া বিইউএফটির প্রো-ভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো: রফিকুজ্জামান বক্তব্য প্রদান করেন। সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির (এনটিইউ) অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির নিহং পাং। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








