
আড়ং, ব্র্যাক ও মিশন গ্রিন বাংলাদেশের সাথে অংশীদারত্বের ভিত্তিতে তাদের ‘ব্রিং ইওর ওন ব্যাগ’(বিওয়াইওবি) ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের ৪২টি জেলায় এক লাখেরও বেশি গাছ রোপণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হচ্ছে। একই সাথে সহায়তা করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলোকে এবং সম্প্রসারণ করা হচ্ছে সবুজের পরিসর।
ব্র্যাক এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “ব্রিং ইওর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে- নিজেদের কাছে থাকা ব্যাগ সাথে নিয়ে বের হওয়া এবং তা পুনরায় ব্যবহার করা। আজ আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।”
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত, আগের বছরের একই সময়ের তুলনায় বিওয়াইওবি ক্যাম্পেইনের মাধ্যমে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬.৮ লাখেরও বেশি কমানো সম্ভব হয়েছে, যা আনুমানিক ছয় হাজার গাছ সংরক্ষণের সমান। এ সময় কাগজের ব্যাগ বিক্রি থেকে দুই কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে। আড়ং এই সম্পূর্ণ অর্থ গাছ রোপণ ও পরিবেশ পুনরুদ্ধারমূলক উদ্যোগে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির মাধ্যমে ৯৫ হাজার ৩৮২টি ফলদ, কাঠজাত ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং। ৪২টি জেলার ২১০টি উপজেলায় ৪০ হাজার একটি পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








