
প্রতি বছরের মতো চলতি বছরের (২০২৬) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর এই কলেজ থেকে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম মিলে মোট দুই হাজার ৯৫৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে গড় পাসের হার ৯৯.৮৩%। এর মধ্যে ইংরেজি ভার্সনের সবাই পাস করেছে। পাসকৃতদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১২ জন।
বিজ্ঞান বিভাগে ২৩২৪ শিক্ষার্থী নিয়েছিল, পাসের হার ৯৯.৮৩%। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩১৬ জন, পাসের হার ৯৯.৬২% (জিপিএ ৫ ১২ জন)। মানবিক বিভাগ থেকে ৩১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে (জিপিএ ৫ ১৭ জন)।
অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে; কিন্তু বছরের পর বছর নিয়মিতভাবে সেই ধারা বজায় এবং সাফল্যের গ্রাফকে ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই সেই কাজটিই সুনিপুণভাবে করছে মাইলস্টোন কলেজ। এইচএসসির ফলাফলে অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জনের জন্য সব কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








