
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে প্রথম তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুঁইয়েছে কিউইরা। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল মিচেল স্যান্টনারের দল। অকল্যান্ডে গতকাল ভারতকে ৮৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরি ও জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে এই জয় পেয়েছে স্বাগতিকরা।
ইডেন পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টি-২০তে এটি কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। দলের বড় সংগ্রহের নায়ক গ্লেন ফিলিপস। মাত্র ৪৯ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও ১০টি ছক্কা। ২৬০ রানকে তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৭২ রানেই থামে ভারত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








