রানার্সআপ বাংলাদেশ

 ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ^কাপ ও ফেস্টিভালে অংশগ্রহণ। এতে বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। খেলেছে প্লেট পর্বে। তবে যে ভাবে বাংলাদেশ দল ছুটছিল তাতে সবারই আশা ছিল প্লেট চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরবে বায়েজীদ-রাতুলরা। তাদের এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আজারবাইজানের বাকুতে গতকাল অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ১-৪ গোলে হারতে হয়েছে এই আফ্রিকান দেশের কাছে। ফলে রানার্সআপ হয়েই দেশে ফিরতে হচ্ছে আকবর হোসেন রিদনের দলকে। পরশু রাতে অপর আফ্রিকান দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছিল লাল-সবুজ কিশোরারা। 
আসরে বাংলাদেশ কিশোরদের শুরুটা হয়েছিল ইউরোপিয়ান দেশ ওয়েলসের সাথে গোলশূন্য ড্র করে। পরের ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের কাছে ১-৩ গোলে হারে। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ গোলে ড্র করা। পরের ম্যাচে আফ্রিকান দেশ বুরুন্ডির কাছে ০-২ গোলে হারলেও গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারায় ৩-১ গোলে প্লেট পর্বে খেলার সুযোগ পোক্ত করে। প্লেট পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে সেশেলসকে ৪-২ গোলে ধরাশায়ী করে। নির্ধারিত সময়ের খেলা ১-১-এ শেষ হয়। পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায়। এই ম্যাচও নির্ধারিত সসময়ে শেষ হয়েছিল ১-১-এ। স্পট কিকে দুই জয়ের পর কোয়ার্টার ফাইনালে লাল-সবুজরা পায় ইউরোপিয়ান দেশ মন্টিনেগ্রোকে। এতে বাংলাদেশ বলকান অঞ্চলের দেশটিকে হারিয়ে দেয় ৪-০তে। পরশু রাতে তাদের সেমিতে ১-০তে জয় ছিল গ্যাবনের বিপক্ষে। তবে ফাইনালে তার তাদের পক্ষে দাঁড়ানোই সম্ভব হয়নি। হালি গোলে হার। ফাইনালে বাংলাদেশ দলের হয়ে একটি গোল করেন তাকিব।

Advertisement