
ঢাকা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, বর্তমান সরকার জনগণের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের বর্তমান ভূমিকা ও কার্যক্রমে জনগণ মনে করছে সরকার সেই পুরনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়ায় যমুনা কনভেনশন হলে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত সাংবাদিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আমরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছি। ১১টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছিল এই প্রত্যাশায় যে, বর্তমান সরকার তা অরে অরে পালন করবে। কিন্তু মতায় আসার পর সরকার তা পুরোপুরি ভুলে গেছে। সনদের মৌলিক দাবিগুলোর একটিও বাস্তবায়ন করেনি।
তিনি আরো বলেন, জনগণের আকাক্সক্ষা পূরণে ব্যর্থ হলে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার পতনের কঠোর কর্মসূচি দেয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্য মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, নেজামে ইসলাম ঢাকা জেলা দেিণর সেক্রেটারি কাজী শামিম হোসেন, ছাত্রশিবির জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ তুর্যসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








