
নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলেকে গ্রেফতারের পর আরে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দু’টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী এক নেতার অনুসারী বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল-আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)। নাটোর জেলা ডিবি ওসি নজরুল ইসলাম জানান, শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুইজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতেখায়ের আলম বলেন, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








