
এপি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তার বড় ছেলে সুলাইমান খান। এক জরুরি বার্তায় তিনি অভিযোগ করেছেন, গত আগস্ট মাস থেকে তার বাবার সাথে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং তাকে নিয়মতান্ত্রিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘ কারাবাস ও নিপীড়নের মাধ্যমে বর্তমান প্রশাসন তার বাবাকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি। জেমাইমা গোল্ডস্মিথ ও ইমরান খানের ঘরে জন্ম নেয়া সুলাইমান এক বিবৃতিতে বলেন, বিগত কয়েক মাস ধরে পরিবার কিংবা আইনজীবীদের কেউ-ই তার বাবার কোনো খোঁজ পাননি। গত আগস্টে সর্বশেষ যোগাযোগকালে সাবেক এই প্রধানমন্ত্রী তার ওপর শারীরিক নিপীড়নের কথা জানিয়েছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য তিনি সরাসরি দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন।
রাওয়ালপিন্ডির কঠোর নিরাপত্তাবেষ্টিত আদিয়ালা কারাগারে বর্তমানে ৭৪ বছর বয়সী ইমরান খান কারাবন্দী জীবন কাটাচ্ছেন। দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে তিনি সেখানে বন্দী রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








