
গত রোববার দুপুর ১২টায় সৈয়দপুরে প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা জামায়াতে আমির শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসমিন মোহাম্মদ সিথুন ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ। উপস্থিত ছিলেন- গণমাধ্যমকর্মী শাহজাহান আলী, নয়া দিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, সাকির হোসেন বাদল, চেম্বার অব কমার্স অ্যাট ইটাস্ট্রিজের সাবেক সহসভাপতি ইমতিয়াজ আহমেদ, সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা, শহর জামায়াতের আমির শরফুউদ্দীন খান, হাজারীহাট স্কুল অ্যাট কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক আলতাফ হোসেন, প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








