দূষিত শহর, বায়ু দূষণ, ঢাকা, বাংলাদেশ, লাহোর, পাকিস্তান, কোলকাতা, দিল্লি, ভারত, কাঠমান্ডু, নেপাল, সুইজারল্যান্ড, আইকিউ এয়ার
বায়ু দূষণের কারণে নাক ঢেকে গন্তব্যের দিকে যাচ্ছেন পথচারীরা। সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ৩৬০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ার থেকে এ তথ্য জানা গেছে।

১৯৩ ও ১৮৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা ও দিল্লি। পঞ্চম সাথে রয়েছে নেপালের কাঠমান্ডু, যার স্কোর ১৮০।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।