
দুর্গাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পত্রিকাটির ভূমিকায় প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম কাইয়ুম, যুবদল নেতা পিন্টু ও জালাল উদ্দিন, পৌরসভা জামায়াতের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, বাকলজোড়া ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরাফাত হোসেন ও সেক্রেটারি নাফি আহমেদ। প্রেস ক্লাব সদস্য আবিদ হাসান বাপ্পি, সাংবাদিক ফোরামের উপদেষ্টা এস এম ওয়াদুদ এবং দুর্গাপুর, সভাপতি ওয়ালী হাসান কলি তালুকদার, এসআই মোস্তাক আহমেদ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক নয়া দিগন্তের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মো: তরিকুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








