নয়া দিগন্তের বর্ষপূর্তি উদযাপিত কুমিল্লা
নয়া দিগন্তের বর্ষপূর্তি উদযাপিত কুমিল্লা ।


গত রোববার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকাটির ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি ছিলেন- কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু, অধ্যক্ষ ড. মু: শফিকুল আলম হেলাল, উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, গণমাধ্যমকর্মী খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সহসভাপতি সাদিক হোসেন মামুন, সম্পাদক ইমতিয়াজ আহমেদ, টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবির এবং শিশুর আনন্দ শিক্ষাঘরের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সোহেল। নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দফতর সম্পাদক ওমর ফারুকী তাপস, গণমাধ্যমকর্মী মহিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাঈদ, অর্থ সম্পাদক শাহ আলম সফি, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাহফুজ নান্টু, আবদুর রহমান, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।

Advertisement