
ক্রীড়া ডেস্ক
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ঐতিহাসিক হ্যাটট্রিক, নিজের বোলিং নৈপুণ্যে নতুন উচ্চতায় উঠেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টাইগাররা এই টেস্টে জয় না পেলেও এই পেসারের জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই ম্যাচে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে পুরস্কার পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গতকাল সাপ্তাহিক প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠে এসেছেন এই ডান হাতি পেসার।
একই ম্যাচে সাত উইকেট নিয়ে ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে উঠেছেন পেসার এবাদত হোসেন। চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশী বোলারদের মধ্যে তার ওপরে শুধু তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে তাইজুল এখন ১৮তম। টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে যথারীতি মিচেল স্টার্ক।
ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করা লিটন তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সাথে যৌথভাবে ২৯তম। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম। তবে এক ধাপ করে পিছিয়ে ১৮তম মুশফিকুর রহীম ও ২১তম নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের রহমত শাহ প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ১৩ ধাপ এগিয়ে ১৩তম। ব্যাটারদের শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের হ্যারি ব্রুক, দ্বিতীয় অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিন নম্বরে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








