
নয়া দিগন্ত ডেস্ক
সংবিধান সংশোধন কমিটিকে কোনো ধরনের পরামর্শ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে জামায়াত সেটির সাথেই একমত নয়। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব কথা বলেন। বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে নানা আলোচনা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক এটিই জামায়াতের প্রত্যাশা।
এ সময় তিনি আরও বলেন, বিরোধীদলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








