
গৌরবময় দুই দশকের সাফল্য নিয়ে এবার শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই ‘সেরা রাঁধুনী’। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত আয়োজন ‘সেরা রাঁধুনী’ ফিরে এসেছে তার নবম সিজন নিয়ে। এবারের সিজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জীবনবদলের রেসিপি’। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ সাইফুল ইসলাম। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকর্মী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
এ বছরের আয়োজনে বিজ্ঞ বিচারক হিসেবে থাকছেন ইনডাল্থজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: পারভেজ সাইফুল ইসলাম। এই সিজনে রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ নভেম্বর। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশী নাগরিক এতে অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতায় ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এসএমএস পদ্ধতির মাধ্যমে রেসিপি ও তথ্য পাঠিয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।
স্টুডিও রাউন্ডে স্বাদের পাশাপাশি বিচার করা হবে পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্ব গুণাবলি। বিজয়ী রাঁধুনী পুরস্কার হিসেবে জিতে নেবেন ১৫ লক্ষ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লক্ষ এবং ৫ লক্ষ টাকা।
‘সেরা রাঁধুনী সিজন-৯’-এর পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








