
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ইউনুস গ্রুপের চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো: ইউনুস ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে আগামী পাঁচ বছরের জন্য মনোনীত হয়েছেন। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভায় বিওটি সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি এ পদে মনোনীত হন।
তার সুদক্ষ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রমের সম্প্রসারণ এবং দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








