রাশিয়া, ইরান ও এআই ঝুঁকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের হুঁশিয়ারি

বিবিসি
রাশিয়ার হাইব্রিড হামলা, ইরানের আগ্রাসী মনোভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান অপব্যবহার নিয়ে বিশ্বজুড়ে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকির চরম হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের প্রধান স্যার কেন ম্যাককালাম। সম্প্রতি লন্ডনে সংস্থার সদর দফতর টেমস হাউজে বার্ষিক বক্তৃতা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, পুরনো স্নায়ুযুদ্ধের জামানার চেয়েও বর্তমান সময়ে রাষ্ট্রীয় প্রতিপক্ষদের থেকে আসা বহুমুখী ঝুঁকি মোকাবেলায় ব্রিটেনকে নজিরবিহীন শক্তি ও লজিস্টিকস প্রয়োগ করতে হচ্ছে। বিগত ১০ বছরের ব্যবধানে দেশটির ওপর বিদেশী রাষ্ট্রগুলোর দিক থেকে আসা হুমকির হার প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
এমআইফাইভের প্রধানের পর্যবেক্ষণ অনুযায়ী, ইউক্রেনের মাটিতে রাশিয়ার সামরিক অভিযান অত্যন্ত ধীরগতির এবং মাত্রাতিরিক্ত ব্যয়বহুল রূপ নিয়েছে। ফলে ফ্রন্টলাইনে পিছিয়ে পড়ে কিয়েভের ইউরোপীয় সহযোগীদের চাপ সৃষ্টি করতে ক্রেমলিন স্নায়ুযুদ্ধের চেয়েও হাইব্রিড অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

Advertisement