
রয়টার্স
শিক্ষাঙ্গনের অব্যবস্থাপনা ও সামাজিক বৈষম্যের প্রতিবাদে আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষার্থীদের মহাসমাবেশ চরম সহিংস রূপ ধারণ করেছে। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ও কংক্রিট নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস ও জলকামান প্রয়োগ করে। গত মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হাতাহাতি ও সংঘাতের দিকে মোড় নেয়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। আন্দোলনের সমন্বয়করা জানান, বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ পরিবেশ, সেমিস্টারের অত্যধিক ফি, পর্যাপ্ত আর্থিক অনুদানের অভাব এবং পাঠ শেষে কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রতিবাদেই মূলত এই রাজপথ দখল। একই সাথে রাষ্ট্রের কাঠামোগত বৈষম্য ও সরকারের উদাসীনতার বিরুদ্ধেও শিক্ষার্থীরা ক্ষোভ উগরে দেন। লুলজেতা কোলা নামে এক বিক্ষোভকারী জানান, দেশে ধনী ও দরিদ্রের ব্যবধান চরম রূপ নিয়েছে; ফলে বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এখন একটি সার্বিক বিপ্লব অপরিহার্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








