কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি রুকুনুজ্জামান

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা
অনবদ্য কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ভূষিত হয়েছেন অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকুনুজ্জামান।
গত শনিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও স্মারক তুলে দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কটিয়াদী ও সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলার সব থানার ওসি উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন, এই অর্জন আমার কাজের দায়িত্ববোধকে আরো বাড়িয়ে দিলো। ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং কিশোরগঞ্জের সাধারণ মানুষের অব্যাহত ভালোবাসা ও সহযোগিতার ফলেই এ গৌরব অর্জন সম্ভব হয়েছে।

Advertisement