
সিলেট ব্যুরো
যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস -২০২৬’
অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি, দেশের বিশিষ্ট শিল্পপতি, চা-কর ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা প্রদান ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি পরিবার।
এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ড. সৈয়দ রাগীব আলীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি নার্গিস ফুলের চারা রোপণ করেন ড. সৈয়দ রাগীব আলী।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ আব্দুল আজমাইন হাই, লিডিং উনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ রাফে হাই, সৈয়দ আব্দুল হান্নান, ইউকে থেকে আগত সৈয়দ সরফরাজ নেওয়াজ আলী, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: রেজাউল করিম, রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, প্রক্টর মো: মাহবুবুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা: মো: আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান,পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল্লাহ আল-মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অমিত চক্রবর্তী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো: নিয়াজ মোর্শেদুল হক এবং বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে রাগীব নগর এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো: আব্দুল রকিব, এনামুল হক মাক্কু, মো: জালাল আহমেদ প্রমুখ।
সংবর্ধনায় সিক্ত হয়ে ড. সৈয়দ রাগীব আলী বলেন, সিলেট অঞ্চলে শিক্ষার আগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণা ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।
তিনি আরো বলেন, পুণ্যভূমি সিলেটে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তাই দেশ এবং দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন শিল্পের উন্নয়নে যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে সরকার এবং সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
তিনি সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ ও নান্দনিক পর্যটন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন ২০২৬ এ ড. সৈয়দ রাগীব আলী বিপুল ভোটে সভাপতি এবং তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আহাদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন যেন ড. সৈয়দ রাগীব আলী যেমন আছেন তেমনিভাবে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে পারেন। তিনি বলেন, ড. সৈযদ রাগীব আলী অনেক অর্জনের মধ্যে এ দু’টি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তাকে সম্মানিত করে আজকের এ সংবর্ধনা প্রদানের জন্য তিনি লিডিং ইউনিভার্সিটি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ প্রদান করেন।
সম্মানিত অথিতির বক্তব্যে প্রফেসর ড. এ এম এন মেশকাত উদ্দিন বলেন, লিডিং ইউনিভার্সিটিতে ড. সৈয়দ রাগীব আলীর অর্জন ও জন্মদিন যেভাবে উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে তা খুবই আনন্দের ও প্রশংসনীয়।
তিনি ড. সৈয়দ রাগীব আলীর লেখা ‘আমার জীবন আমার স্মৃতি’ গ্রন্থের কিছু কথা উল্লেখ করে সবাইকে সেখান থেকে শিক্ষা নিতে বলেন এবং তার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সিলেটের উন্নয়নের জন্য একজন মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ হিসেবে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে ড. সৈয়দ রাগীব আলীর লেখা ‘আমার জীবন আমার স্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় তার জীবন ও কর্মের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








