
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বড়পুঁটিমারী গ্রামের সেতুর নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ২০ গ্রামের প্রায় ২২ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তিন কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ ২০২৪ সালের এপ্রিলে শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। পরে মেয়াদ ছয় মাস বাড়ানো হলেও ২৯ মাসে কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। ফলে বাসিন্দাদের আট থেকে ১০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী, কৃষক ও রোগীরা পড়েছেন বেশি বিপাকে। কেউ কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছেন। আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








