সাবেক এমপি আব্দুল মুত্তাকিম চৌধুরীর ইন্তেকাল

 কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

Advertisement

মৌলভীবাজার-২ (কুলাউড়া ও বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধেও সংগঠক ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই। শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি ইন্তেকাল করেছেন। কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামের সন্তান ব্যাারিস্টার মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধেও ইতিহাসে  গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ষাটের দশকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে কুলাউড়া-বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 
বাংলাদেশ সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত হয়ে ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে কুলাইড়ার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।