
আলজাজিরা
মধ্যপ্রাচ্যের সঙ্ঘাতপূর্ণ পরিস্থিতির কারণে তৈরি হওয়া সামরিক সরঞ্জামের ঘাটতি পূরণ এবং নিজস্ব মজুদ বৃদ্ধি করতে এক বিশাল পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর জন্য ‘স্ট্যান্ডার্ড মিসাইল-৬’ (এসএম-৬) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে পেন্টাগন ২৪.৪ বিলিয়ন ডলারের এক বিরাট চুক্তি সম্পাদন করেছে। পাঁচ বছর মেয়াদি এই বিপুল কর্মযজ্ঞ সম্পাদনের দায়িত্ব প্রদান করা হয়েছে খ্যাতনামা প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরটিএক্সের সহযোগী প্রতিষ্ঠান ‘রেথিয়ন’কে। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
সম্পাদিত চুক্তির ধারা অনুযায়ী, প্রাথমিক পাঁচ বছরের পাশাপাশি এটি আরো দুই বছর বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে। আক্রমণাত্মক হামলা চালানো এবং প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হুমকি সফলভাবে নস্যাৎ করা- উভয়বিধ সামরিক অভিযানেই যেন এসএম-৬ ক্ষেপণাস্ত্রের জোগান নিরবচ্ছিন্ন থাকে, সেই পরিকল্পনা বাস্তবায়নেই এই বিশাল চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বিশ্বজুড়ে চলমান বহুমুখী বৈশ্বিক সঙ্ঘাতের প্রেক্ষাপটে উৎপাদন গতিশীল করতে ট্রাম্প প্রশাসন অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে যে জোর তাগিদ দিয়ে আসছে, এই নতুন সামরিক চুক্তিটি তারই ধারাবাহিক ফল। চলতি বছর এএমআরএএএম (অগজঅঅগ) ক্ষেপণাস্ত্রের বহু বছর মেয়াদি প্রস্তাব এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর চুক্তির পর এটিকে পেন্টাগনের ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক সমঝোতা হিসেবে গণ্য করা হচ্ছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








