
নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা ২০২৬’-এ দেশজুড়ে ব্যাপক সাড়া মিলেছে। সারা দেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দুই হাজার ৫৮০ জন প্রতিযোগী সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন। আগামী ১০ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীা অনুষ্ঠিত হবে।
ইফাবা সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ৯১০ জন প্রার্থী নিবন্ধন করেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৫৪৩, সিলেটে ২৫০, রাজশাহীতে ১৯৬, ময়মনসিংহে ১৮৭, খুলনায় ১৭৯, রংপুরে ১৬৭ এবং বরিশাল বিভাগে ১৪৮ জন নিবন্ধিত হয়েছেন।
পরীার নির্ধারিত কেন্দ্রগুলো হলোÑ
ঢাকা : মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট কামিল মাদরাসা (মিশন মাদরাসা)
চট্টগ্রাম : নেছারিয়া কামিল (এমএ) মাদরাসা (একে খান মোড়)
রাজশাহী : মদীনাতুল উলুম কামিল মাদরাসা
খুলনা : খুলনা মেট্রোপলিটন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
সিলেট : ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিণ একাডেমি
বরিশাল : কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ
রংপুর : জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
ময়মনসিংহ : নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ
১ ঘণ্টার ৫০ নম্বরের লিখিত পরীায় এক কথায় উত্তর, সংপ্তি প্রশ্ন ও সংপ্তি বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে। পরীার্থীদের নিজ দায়িত্বে কলম সাথে আনতে হবে এবং পরীা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীার দিনই উত্তরপত্র মূল্যায়ন করে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে ও সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীায় উত্তীর্ণরাই কেবল পরবর্তীতে বিভাগীয় মৌখিক পরীায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ৪৮ জন এবং জাতীয় পর্যায়ে ছয়জন বিজয়ীসহ মোট ৫৪ জনকে সনদ, ক্রেস্ট ও মোট ১৬ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের জন্য থাকছে দই লাখ টাকা করে পুরস্কার। এ ছাড়া জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আগে বিভাগীয় ৪৮ জন বিজয়ী প্রার্থীকে ঢাকায় ৭ দিনের বিশেষ ‘ইন-হাউজ’ প্রশিণ প্রদান করবে ইসলামিক ফাউন্ডেশন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








