জাতীয় নিরাপত্তায় আপসহীনতার কড়া বার্তা সৌদির

আলজাজিরা
সৌদি আরবের ভূখণ্ড ও জাতীয় নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। হাউছিদের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, গোষ্ঠীটি ধ্বংস ও নৈরাজ্যের পথ বেছে নেয়ায় ইয়েমেনের সাধারণ নাগরিকসহ পুরো মধ্যপ্রাচ্য আজ চরম ঝুঁকির সম্মুখীন।
বুধবার দেশটির শূরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন যুবরাজ। তিনি স্পষ্ট করেন, সৌদি আরবের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো হামলা বা উসকানিমূলক তৎপরতার কঠোর জবাব দিতে রিয়াদ বিন্দুমাত্র কালপেণ করবে না। বক্তব্য চলাকালে গত আগস্ট মাসে পাকিস্তান ও তুরস্কের সাথে স্বারিত মক্কা চুক্তির প্রসঙ্গটিও সামনে আনেন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, ওই চুক্তির মাধ্যমে আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের নেতৃত্বমূলক অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। এই পদেেপর মূল উদ্দেশ্য হলোÑ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, যেকোনো সঙ্ঘাত বা উত্তেজনার তিকর প্রভাব থেকে দেশকে নিরাপদ রাখা এবং সংশ্লিষ্ট বিষয়ে মিত্রদের সাথে সমন্বয় বৃদ্ধি করা।
যুবরাজ আরো নিশ্চিত করেন যে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সামরিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক চেষ্টাও চালিয়ে যাচ্ছে রিয়াদ। শান্তির স্বার্থে সর্বোচ্চ কূটনৈতিক উদ্যোগ নেয়া হলেও, দেশের সুরার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। লোহিত সাগরে চলমান সঙ্কট ও বাণিজ্যিক জাহাজে হাউছিদের ধারাবাহিক হামলা প্রতিহত করতে গঠিত বহুজাতিক মেরিটাইম জোটের বিষয়টিও ক্রাউন প্রিন্সের আলোচনায় স্থান পায়। তাঁর মতে, লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেয়া উচিত নয়। উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ইয়েমেনের ইরান-মদদপুষ্ট হাউছি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের সঙ্ঘাত তীব্র আকার ধারণ করেছে। এই সময়ের মধ্যে সৌদি আরবের বিভিন্ন ল্যবস্তুতে একাধিকবার হামলা চালিয়েছে হাউছিরা। এর পাল্টা জবাব হিসেবে গোষ্ঠীটির বিভিন্ন আস্তানা ল্য করে শত শত বিমান হামলা চালিয়েছে সৌদি বিমানবাহিনী।

Advertisement