সাদেকুর রহমান ভূঁইয়া


নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি সাদেকুর রহমান ভূঁইয়া (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মঙ্গলবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভোগছিলেন।
তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। 
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সোনারগাঁও পৌরসভার গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গোয়ালদী সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও পৌরসভার সাবেক ও প্রথম মেয়র সাইদুর রহমান মোল্লা, শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া মামুন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেনসহ সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা, সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শত শত শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।