ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

 

Advertisement

 নিজস্ব প্রতিবেদক 

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে ৩১ জনকে রদবদল করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 
আদেশে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) কমান্ড্যান্ট, সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ এনামুল হককে সিলেট মহানগর থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে এবং ওই পদে থাকা পরিতোষ ঘোষকে পার্বত্য  জেলা এপিবিএন কার্যালয়ে বদলি করা হয়েছে। 
এসবির অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। 
এ ছাড়া বদলির তালিকায় রয়েছেন সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। তারা হলেন-  ফাতিহা ইয়াসমিন, বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি। মোনালিসা বেগম, বিশেষ পুলিশ সুপার, সিআইডি। মো: জাহিদুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি, ঢাকা। মো: আবু হাসান, এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদফতর, ঢাকা। মুহাম্মদ রহমত উল্লাহ 
পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ (বর্তমানে উপপুলিশ কমিশনার, এসএমপি, সিলেট হিসেবে বদলির আদেশপ্রাপ্ত)। মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা। শারমিন আক্তার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পুলিশ অধিদফতর, ঢাকা। আমীনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা। আসমা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), সিআইডি। মো: নাছির উদ্দিন যুবায়ের পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকা। শাহরিয়ার বিন সালেহ পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকা। তোফায়েল আহম্মেদ অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনা রেঞ্জ, খুলনা। মো: সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা। মেরিনা আক্তার উপপুলিশ কমিশনার, কেএমপি, খুলনা। মোহাম্মদ মহিউল ইসলাম উপপুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর। মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ উপপুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর। মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার (ওএসডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মো: বদরুদ্দোজা উপপরিচালক (পুলিশ সুপার), এসআরবি। মো: তরিকুল ইসলাম পুলিশ সুপার, নেত্রকোনা। মু: জালাল উদ্দিন ফাহিম, এআইজি, পুলিশ অধিদফতর, ঢাকা। শাহ মো: আব্দুর রউফ পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া। মীর মনির হোসেন উপপরিচালক (পুলিশ সুপার), এসআরবি। মোহাম্মদ মনজুর মোরশেদ, পুলিশ সুপার, রাজবাড়ী। উজ্জ্বল কুমার রায় পুলিশ সুপার মেহেরপুর। আলী হায়দার চৌধুরী, এআইজি, পুলিশ অধিদফতর, ঢাকা। মো: নূরুল আমীন হাওলাদার পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) লিয়েন শেষে পুলিশ অধিদফতর, ঢাকায় রিপোর্টকৃত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।