
বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প ছড়িয়ে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সরকারের কাছে ভারতের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে।
ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প তৈরি করে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসাথে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার অভিযোগ তুলে এসব ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে দলটি।
সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার অত্যন্ত ধৃষ্টতাপূর্ণভাবে মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’
তিনি আরো বলেছেন, ‘শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবে।’ পাশাপাশি বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশী শক্তির ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ভারত রাষ্ট্রের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বক্তব্য দেয়ার সাহস দেখিয়েছেন।
এনসিপির অভিযোগ, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে সেই ঘটনাগুলো ভারতের কাছে তুলে ধরছে, যাতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পায়।
দলটির মতে, এ ধরনের কর্মকাণ্ড এবং ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে সব ধরনের বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
একইসাথে সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে এনসিপি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত অবিলম্বে এ ঘটনার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয়া। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মহলে ভারতের হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরারও দাবি জানিয়েছে দলটি।%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%20%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9C.jpg)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









