
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে ইউএনএফপিএ-এর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নের অগ্রগতি এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় মন্ত্রী বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেয়া এবং নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএ-এর অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









