ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সংগৃহীত
ads

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরো পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সচিব জানান, এই আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।