বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা
বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা। নয়া দিগন্ত
ads

গবেষণার মানোন্নয়ন ও গবেষণা প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়াতে কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল উদ্দিন কমল। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকার রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আহসান হাবিব।

কর্মশালায় গ্র্যান্ট প্রপোজাল তৈরির কৌশল, গবেষণা প্রকল্পে অর্থায়ন সংগ্রহ এবং মানসম্মত গবেষণা প্রস্তাবনা প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, শিক্ষক ও কর্মকর্তারা।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: তহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সালমা পারভিন সুমা।

বক্তারা বলেন, এই কর্মশালা শিক্ষকদের গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার জন্য অর্থায়নের সুযোগ কাজে লাগাতে সহায়ক হবে।