
টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানকালে নিহত সেনাসদস্য সৈনিক মো: তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি বসতবাড়ি সংস্কার এবং স্ত্রীর উপযুক্ত কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ রোববার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক মো: তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বি করে তোলা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সময় গুলি বিনিময়ে সৈনিক মো: তিতাস শেখ নিহত হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









